নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭

ঘন কুয়াশার কারণে নাটোর সদর উপজেলার ডাল সড়কে ৬টি ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও ৪টি ট্রাক দুর্ঘটনা কবলিত ২টি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত ৫টি ট্রাক রাস্তায় ও ১টি ট্রাক খাদে পড়ে যায়। এতে ৭ জন গুরুতর আহত হন।

সাদ্দাম হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১২:০০:৪৫   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ