রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী

জেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের উৎপাদিত কৃষি ও হস্ত শিল্পের পণ্য প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, বেলা ১১টায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থানীয় এনজিও প্রোগ্রেসিভের আয়োজনে শহরের আশিকা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত পণ্য প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আওয়ালীন খালেক।

সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা অ্যাড সুস্মিতা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, প্রোগ্রেসিভ রাঙ্গামাটির নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, জুরাছড়ি উপজেলার প্রোগ্রেসিভের প্রধান শান্তি বিজয় চাকমা প্রমুখ।

প্রদর্শনীতে জেলার বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের উপকারভোগী নারীদের উৎপাদিত কৃষি ও হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শনীতে স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪১   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ