তথ্যপ্রযুক্তির যুগে গুজব প্রতিরোধ বড় চ্যালেঞ্জ: উপদেষ্টা নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্যপ্রযুক্তির যুগে গুজব প্রতিরোধ বড় চ্যালেঞ্জ: উপদেষ্টা নাহিদ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



ততথ্যপ্রযুক্তির যুগে গুজব প্রতিরোধ বড় চ্যালেঞ্জ: উপদেষ্টা নাহিদ

থ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। সে জন্য বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার গুরুত্বপূর্ণ। তবে সংবাদ প্রচারের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। ওয়েজ বোর্ড বাস্তবায়নেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।’

মতবিনিময়ে ডিএসইসি নেতারা বলেন, সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন নেতারা।

এ সময় ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানসহ কাউন্সিলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২১   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ