এই প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান

প্রথম পাতা » আন্তর্জাতিক » এই প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



এই প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান

সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’। বাংলাদেশ সময় শুক্রবার সূর্যের ৩৮ লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় এটি। মহাকাশযান থেকে পাঠানো আলোর সংকেত থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন নিরাপদে আছে এটি।

সূর্য সম্পর্কে আরো জানার চেষ্টা মহাকাশ বিজ্ঞানীদের অনেক আগে থেকেই ছিল। জলন্ত এই বিশাল অগ্নিকুণ্ডকে জানতে গবেষণাও চলছে প্রতিনিয়তই। এরই ধারাবাহিকতায় এবার সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ ইস্টার্ন টাইম জোন অনুযায়ী বৃহস্পতিবার সফলভাবে সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছে। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি।

নাসা জানায়, গেল মঙ্গলবার ‘পার্কার সোলার প্রোব’ নামের মহাকাশযানটি সূর্যের দিকে ছুটতে শুরু করে। তখন এর গতি ছিল ঘণ্টায় প্রায় ৪ লাখ ৩০ হাজার মাইল। যাত্রার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানটির সঙ্গে।

প্রোগ্রাম করা ছিল এটি যদি সফলভাবে সূর্যের কাছাকাছি পৌঁছাতে পারে তবে আলোক সংকেত পাঠাবে। বিজ্ঞানীদের অধির অপেক্ষা ছিল এই সংকেতটির জন্য। পরে ইস্টার্ন টাইম জোন অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এই সংকেত পায় বিজ্ঞানীরা।

তারা জানান, ‘পার্কার সোলার প্রোব’ সূর্যের প্রায় ৩৮ লাখ মাইল কাছাকাছি যেতে পেরেছে নানা প্রতিকূলতা পারি দিয়ে। এসময় যানটিকে সহ্য করতে হয়েছে ৯৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরেও এটি নিরাপদে আছে বলে জানা যায়। আশা করা হচ্ছে আগামী পহেলা জানুয়ারি নিজের ‘পার্কার সোলার প্রোব’ নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য পাঠাবে।

প্রত্যাশা করা হচ্ছে এই অভিযানে মহাকাশযানটির সফলতা সূর্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে বিজ্ঞানীদের। পাওয়া যাবে নক্ষত্রটি সম্পর্কে নতুন অনেক তথ্যও। সূর্যের উত্তপ্ত অঞ্চল বুঝতে সাহায্য করবে এসব তথ্য। ভূমিকা রাখবে সৌরবায়ুর উৎস শনাক্ত করতেও।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১২:১৬:৫৬   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট
দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার দাবি ‘ভিত্তিহীন’ : পাকিস্তান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ