অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সামনে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না।

তিনি বলেন, বিগত সময়ে ৩ হাজার প্লাস অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল (সোমবার) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে।

তিনি আরও বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পাবর না। অধিকাংশ ভুয়া। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে কথা বলে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৪   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ