কমেছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ

প্রথম পাতা » চট্টগ্রাম » কমেছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



কমেছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরের জেলা পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা। পুরো জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তেঁতুলিয়াতেও তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ।

এদিকে শীতের প্রভাবে উপজেলায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এনিয়ে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপেক্সের ফার্মাসিস্ট জালাল উদ্দীন বলেন, ‘শীতের কারণে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিউমোনিয়া, হাঁপানিসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগব্যাধি বেড়েছে।’

দেখা যায়, তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা চিকিৎসা নিতে আসছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। রোববার তুলনায় আজ তাপমাত্রা ৩ ডিগ্রি কম। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, রোববার ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ আর বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৬:০০:১৮   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ