টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজার টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবদুর শুক্কুর (২১) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি, মিয়ানমারের মংডু টাউনশিপের নাফ ফোঁড়ার মৃত সালেহ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানায় বস্তা কাঁধে নিয়ে দুজন জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৫   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ