রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন: মো. সাব্বির হোসেন (২১), মো. রাব্বি হাওলাদার (২০) ও মো. সবুজ হোসেন (২০)।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে–এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে টহলরত পুলিশদল সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তিন সদস্যকে গ্রেফতার করে।

সূত্র আরও জানায়, এ সময় তাদের সঙ্গে থাকা ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৫   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ