যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ চান বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ চান বাণিজ্য উপদেষ্টা
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ চান বাণিজ্য উপদেষ্টা

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। বিনিয়োগে কোনো বাধা নেই। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে।

আজ রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) নেতাদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাণিজ্য উপদেষ্টা যুক্তরাজ্যের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশের পাটজাত দ্রব্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস ও টেলিকম খাতে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, দুইদেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিনিয়োগ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন।

এ সময় ইউকেবিসিসিআই নেতারা বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত ও শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়াতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও তারা সি-ফুড এক্সপোর্ট, ফুড প্রসেসিং ও গ্রিন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ এগ্রিকালচারাল জোন (এগ্রিকালচারাল বেসড ইপিজেড) স্থাপনের দাবি জানান।

সভায় ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এমপি ড. রুপা হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০২   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ