গোল্ডেন গ্লোবে বাজিমাত সেলেনা গোমেজের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোল্ডেন গ্লোবে বাজিমাত সেলেনা গোমেজের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



গোল্ডেন গ্লোবে বাজিমাত সেলেনা গোমেজের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে এবার শীর্ষে রয়েছে ফরাসি সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। নির্মাতা জ্যাক অদিয়াঁরের এই সিনেমাটি গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদানের মঞ্চে সর্বাধিক চারটি পুরস্কার জিতেছে। এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ।

মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর কান চলচ্চিত্র উৎসবে সেরার সেরা হয়েছিল ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি। চলতি বছর গোল্ডেন গ্লোবের পুরস্কারের মঞ্চেও একইভাবে বাজিমাত করে এ সিনেমা।

৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কারের আসরে সর্বোচ্চ ১০ বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। সর্বোচ্চ মনোনয়নের মতো সর্বোচ্চ ৪টি পুরস্কারও ঘরে তোলে ফরাসি এ সিনেমা।

এদিকে বাফটার মনোনয়ন ও ভ্যানগার্ড অ্যাওয়ার্ডও জিতেছে আলোচিত এ সিনেমা। স্প্যানিশ ভাষায় নির্মিত এ সিনেমায় উঠে এসেছে চার প্রতিষ্ঠিত নারীর গল্প, যারা নিজেদের মতো করে সুখী হতে চায়।

মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজের মৃত্যুকে কেন্দ্র করে এ সিনেমার কাহিনি এগিয়ে গেছে। মিউজিক্যাল ক্রাইম কমেডি নির্ভর এ সিনেমায় অভিনয় করেছেন গায়িকা সেলেনা।

আরও গুরুত্বপূর্ণ তিন নারী চরিত্রে অভিনয় করেছেন আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন ও জোয়ি সালদানা।

এবারের গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)-সহ সর্বাধিক চারটি পুরস্কার জেতে ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ-ইংরেজি ভাষার সিনেমার স্বীকৃতিও পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। এছাড়া এই সিনেমার ‘এল মাল’ গানটিও জিতেছে সেরা মৌলিক গানের খেতাব।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৯   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ