দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে সিলেটের রান পাহাড়

প্রথম পাতা » খেলাধুলা » দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে সিলেটের রান পাহাড়
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে সিলেটের রান পাহাড়

মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচেও সোহান-মাহেদীর বিপক্ষে মাঠে নেমেছে জাকের-রনিরা। এই ম্যাচে আগে ব্যাট করে ২০৬ রংপুরকে রানের লক্ষ্য দিয়েছে সিলেট।

সোমবার (৬ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন রনি তালুকদার ও জর্জি মানজি। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেননি মানজি। ১২ বলে ১৮ রান করে আউট হন তিনি।

তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ওপেনার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি।

৩২ বলে ৫৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন রনি। ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্ট্রালিং। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাকির। ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে তাকে সঙ্গে দিয়ে ব্যাট চালাতে থাকেন টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্স।

১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন জাকির। ২০তম ওভারে জাকের আলী ৩ এবং অ্যারন জোন্সের ১ ছক্কাতে ২৭ রান তোলে সিলেট। এতে জাকেরর ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্সের ১৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২০৫ রানের বড় পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স।

রংপুরের হয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও মাহেদী হাসান ও আকিভ জাভেদ নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৪   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ