রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জেলায় আজ তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে অনুষ্ঠিত তারুণ্য উৎসবের বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা,রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারুণ্য উৎসবে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে তারুণ্য উৎসবের র‌্যালিতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০২   ৭১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ