শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদবাগান জরুরি: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদবাগান জরুরি: পরিবেশ উপদেষ্টা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদবাগান জরুরি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদবাগান প্রয়োজন। রাজধানীর ছাদগুলোকে বাগানে পরিণত করতে পারলে মানুষ উপকৃত হবে। এটি কার্বন নিঃসরণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়ুর মান উন্নত করে। নিজ নিজ ছাদে বাগান করলে পরিবেশ রক্ষায় সবাই ভূমিকা রাখতে পারে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ছাদবাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে। ছাদ ভেঙে পড়ার ভয় একটি ভুল ধারণা। তিনি বলেন, ছাদবাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান। তিনি বলেন, সরকার ছাদবাগান প্রচলনে নানা উদ্যোগ নিয়েছে এবং জনসচেতনতা বাড়াচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকার শেকড়ের মোতালেব মাশরেকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, গ্রিনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ছাদবাগান আন্দোলনের অগ্রসৈনিক গোলাম হায়দার ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য মমিন হোসেন।

অনুষ্ঠানে ছাদ বাগানিদের পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপদেষ্টা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:২৩:২৫   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ