বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ

বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দু-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইবে। সীমান্ত নিয়ে যেসব অসম চুক্তি ভারতের সঙ্গে আছে তা বাতিল করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারত কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। তবে ১৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না। নো ম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতরে যেকোনও উন্নয়ন কাজ করতে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়। ভারত সেটা করেনি। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিগত সরকার সীমান্তে নানা সুযোগ দিয়েছে তাদের। কাঁটাতারের বেড়া করতে দিয়েছে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারতে ডিজি পর্যায়ের বৈঠক হবে। ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে সীমান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেভাবে হোক, ছলে বলে কৌশলে হোক, সমস্যার সমাধান করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভারত লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু দুই দেশের চুক্তি অনুসারে যেকোনও স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত সেটি করেনি।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের বিজিবি এবং জনগণের প্রতিবাদের মুখে ভারতের পক্ষ থেকে তিন বিঘা করিডোর এবং নওগাঁ ও লালমনিরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৪:২১:২৭   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ