বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে চায়।

তিনি বলেন, নির্বাচন কমিশন কী ধরনের সহযোগিতা চায়, তার ওপর নির্ভর করবে ইউএনডিপির সহযোগিতা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইউএনডিপি সহযোগিতা করবে।

এ সময় ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে সংস্থাটি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৬   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ