গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী

ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে, তারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা সরবরাহ না করায় গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি।

সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি একটি টেলিভিশনে বিবৃতিতে বলেন, ‘আইডিএফ এই মুহূর্তে গাজা অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, হামাস তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।’

এএফপি ফুটেজে দেখা গেছে, শত শত গাজাবাসী গ্রিনিচ মান সময় ০৬:৩০টার পর কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহে উল্লাস ও উদ্‌যাপন করছেন, যে সময় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

অনেকেই তাদের মোবাইল ফোনে ছবি তুলছিলেন, হাততালি দিচ্ছিলেন ও একে অপরকে জড়িয়ে ধরছিলেন।

এএফপিটিভির ফুটেজে, প্রায় ৩০ মিনিট পরেই গাজার উত্তর-পূর্বাঞ্চল থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উড়তে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২০   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ