আইন বিধি মেনে কাজ করতে হবে - ভূমি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন বিধি মেনে কাজ করতে হবে - ভূমি উপদেষ্টা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



আইন বিধি মেনে কাজ করতে হবে - ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,সরকারি আইন বিধি মেনে কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করতে হবে। রাষ্ট্রের নিয়ম মানার বিষয়ে সচেতন থাকবেন। যার যার দায়িত্ব যথাযথভাবে যথাসময়ে পালন করুন। জনগণের জন্য জনসেবায় কাজ করতে হবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তা / কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় এই মন্ত্রণালয় নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সচিব।

সভার শুরুতে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব(উন্নয়ন)মো: এমদাদুল হক চৌধুরী।

আমাদের চাহিদার তুলনায় ভূমি কম। আর অপরাধের বড় একটা ক্ষেত্র ভূমিকে কেন্দ্র করে। জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে সর্বদা সচেতন থাকবেন। যেকোনো অযাচিত শক্তির বিরুদ্ধে নিশ্চিন্তে কাজ করুন,অযাচিত শক্তির বিরুদ্ধে আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমার বলেন, ভূমি উপদেষ্টা।

সময়ের পরিক্রমায় ভূমিসেবা ডিজিটাইজ হওয়া খুবই জরুরী। টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করুন।ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী,ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫১   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ