জামালপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



জামালপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার(৩৬) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। সে সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা। সে সরিষাবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী কর্মকর্তা।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০: ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭নং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ী রেলস্টেশনে প্রবেশে করছিল। এ সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় সানোয়ার হায়দার। পরে চলন্ত ট্রেনে তার দেহটি কেটে ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার জানান, নিহত ব্যক্তি ট্রেন আসার পূর্বে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। যখন ট্রেনটি আসে তখন সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়।

এ ঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুই বছর যাবত এখানে কর্মরত আছেন। শুনতে পারলাম আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।

তিনি আরও জানান, বেশকিছু যাবৎ তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে ঝামেলা চলে আসছিল। সম্ভবত তিনি মানসিক চাপেই এই ঘটনা ঘটিয়েছেন।

এবিষয়ে সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে কালবেলা কে জানান, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাসটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৪   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ