সরকারি তোলারাম কলেজের আনন্দ ভ্রমণের বাস খাদে পড়ে নিহত ১

প্রথম পাতা » চট্টগ্রাম » সরকারি তোলারাম কলেজের আনন্দ ভ্রমণের বাস খাদে পড়ে নিহত ১
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



সরকারি তোলারাম কলেজের আনন্দ ভ্রমণের বাস খাদে পড়ে নিহত ১

ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে আনন্দ ভ্রমণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন বাসের যাত্রী।

আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

আজ শুক্রবার (২৪ জানুয়ারি ) সকাল ৭টায় মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শিক্ষার্থী অনিক, নাঈম, বোরহান, বাস চালক জসিম। নিহত মানসিক ভারসাম্যহীন লোক ও আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গামাটি, কক্সবাজার দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।

বাসের শিক্ষার্থী আহত আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের তোলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী কক্সবাজার ও রাঙ্গামাটি দেখার জন্য রাতে রওয়ানা দেন। ভোরে বাস সড়কের পাশে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৩২   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ