মহেশখালীতে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » মহেশখালীতে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



মহেশখালীতে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের মহেশখালীতে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক হয়েছেন।

শুক্রবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের ওপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো মর্মে জানা যায়। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরীগণা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ডস তাজা গোলা, ১৩টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লাখ ২৫ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায় বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১৬   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ