বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছিল আর্জেন্টিনা। কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার কাছে পয়েন্ট হারায় আলবিসেলেস্তে জুনিয়ররা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। বলিভিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।

এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১১:১৩:১৫   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ