‘বুড়ো রোনালদো’ ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়

প্রথম পাতা » খেলাধুলা » ‘বুড়ো রোনালদো’ ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



‘বুড়ো রোনালদো’ ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়

সৌদি প্রো লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ৩৯ বছর বয়সী বুড়ো পর্তুগিজ মহাতারকা রোনালদো। এতে আল রাইদকে ২-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে আল নাসর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সৌদি আরবের কিং আব্দুল্লাহ ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে শুধু পা ছুঁইয়ে স্কোরশিটে নাম লেখান রোনালদো। চলতি মৌসুমে এটি রোনালদোর ২১ তম গোল। আর ক্লাবের জার্সিতে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে খুব দ্রুতগতিতেই এগিয়ে চলছেন পর্তুগিজ মহাতারকা।

পরে বিরতির পর আবারও রোনালদোর অবদানে খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। বক্সের বাইরে থেকে নাওয়াফ বৌশালকে দারুণ এক পাস দেন তিনি। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নাওয়াফ। ম্যাচের ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে ব্যবধান কমান আল রাইদের আমের সাউদ। ম্যাচে ফেরারও একাধিক চেষ্টা করেছিল তারা। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টায় আর সফল হতে পারেনি আল রাইদ।

বুড়ো রোনালদো ম্যাজিকে দাপুটে এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে আল নাসর। শিরোপার দৌড়ে তাদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আল হিলাল এবং আল ইত্তিহাদ।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৯   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ