রূপগঞ্জে ৫ শতাধিক সিলিন্ডারসহ গোডাউনে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ৫ শতাধিক সিলিন্ডারসহ গোডাউনে আগুন
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে ৫ শতাধিক সিলিন্ডারসহ গোডাউনে আগুন

রূপগঞ্জে সিলিন্ডার গ্যাসের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় পুর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, গোয়ালপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে “ব্যালেডিয়াস বিজনেস সলুশন” নামক ব্যানারে চার বছর ধরে সিলিন্ডার গ্যাসের ব্যবসা করছিলেন গোলাম কিবরিয়া। তার দোকানের পেছনে তৈরি করা হয়েছিল একটি গোডাউন, যেখানে বিভিন্ন সাইজের প্রায় ৫ শতাধিক সিলিন্ডার গ্যাস ছিল।

এ বিষয়ে পুর্বাচল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আল মাসুদ গনমাধ্যমকে জানায়, বিকাল সোয়া চারটায় সিলিন্ডার গ্যাসের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং দুটি ইউনিটের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৯   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ