সোনারগাঁওয়ে তিতাসের অভিযান: ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁওয়ে তিতাসের অভিযান: ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



সোনারগাঁওয়ে তিতাসের অভিযান: ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাস গ্যাস মোবাইল কোর্টের মাধ্যমে দিনব্যাপী অভিযান চালায়।

অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিষ্টি কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৭০০টি বাড়ির ৯০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট ২০ ফুট, ১.৫ ইঞ্চি ডায়াবিশিষ্ট ৪০ ফুট ও ১ ইঞ্চি ডায়াবিশিষ্ট ৩০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

নয়াপুর বাজার সংলগ্ন ৩টি মিষ্টি তৈরির ফ্যাক্টরির অবৈধ সোর্স পয়েন্ট কেটে সংযোগ বিচ্ছন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় মালিকপক্ষকে মোবাইল কোর্ট ৩০ হাজার টাকা জরিমানা করে। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩৪   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ