প্লাস্টিকের ভাসমান বস্তায় মিলল দুই লাখ ২০ হাজার ইয়াবা

প্রথম পাতা » চট্টগ্রাম » প্লাস্টিকের ভাসমান বস্তায় মিলল দুই লাখ ২০ হাজার ইয়াবা
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



প্লাস্টিকের ভাসমান বস্তায় মিলল দুই লাখ ২০ হাজার ইয়াবা

কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে বিজিবির অভিযানে ‘পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ভাসমান বস্তা’ থেকে দুই লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া সীমান্তের নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল আশিকুর বলেন, ‘ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া সীমান্তের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে নদী সাঁতরে সন্দেহজনক তিন ব্যক্তিকে জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা।’

এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো তাদের সঙ্গে থাকা ৩টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা তিনটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় দুই লাখ ২০ হাজার ইয়াবা ও একটি বিদেশি মদের বোতল।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৪   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ