পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি।
ফাইল ছবি

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ কর্মসূচি গাইবান্ধায় উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান তিনি।

এদিকে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এরইমধ্যে কর্মসূচি উপলক্ষ্যে নীলফামারীসহ বিভাগের অন্যান্য জেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘কর্মসূচির প্রথম দিন ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং দ্বিতীয় দিন ১৮ ফেব্রুয়ারি সমাপনী বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।’

বাংলাদেশ সময়: ১৪:৪৩:০৬   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ