পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ফসল উৎপাদনে সক্ষম হতে হবে : সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ফসল উৎপাদনে সক্ষম হতে হবে : সুপ্রদীপ চাকমা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ফসল উৎপাদনে সক্ষম হতে হবে : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন- পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের স্বাবলম্বী হতে এখনই তিনবছর মেয়াদি বাঁশ চাষ করা দরকার।

তিনি আজ দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বলেন, আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের এই ১৫ জনের মধ্যে খাগড়াছড়ির মানুষদের সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার যাবতীয় আইন-বিধি আপনাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে।

সুপ্রদীপ চাকমা বলেন, এ বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না। উপদেষ্টা বলেন, আপনারা সুসংবদ্ধ থাকলে আপনাদের উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আমাদের কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের স্বাবলম্বী হতে এখনই তিনবছর মেয়াদি বাঁশ চাষ করা দরকার।

তিনি বলেন, এছাড়া প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে রাখুন। পশুপালন কর্মসূচি, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে কোনো বেকার থাকবে না। আমরা খাগড়াছড়ির পাড়াবাসী মানুষের জন্য ছাত্রাবাস, শিশুসদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপন করতে চাই।

এছাড়াও সভায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭), ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়। বিজয়ী ফুটবলারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বিভাগ থেকে জাতীয় এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে।

সুপ্রদীপ চাকমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান। তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ছাত্র ছাত্রীদের খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালিদের মধ্যে সেরাদের সেরা হওয়ার জন্য সবাইকে ফুটবল ও ক্রিকেট খেলায় কঠোর অনুশীলন করতে হবে।

সভায় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৯   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের ঈদ পুনর্মিলনীতে মানুষের ঢল
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ