ফতুল্লায় দুই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, মোবাইল কোর্টে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় দুই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, মোবাইল কোর্টে জরিমানা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



ফতুল্লায় দুই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, মোবাইল কোর্টে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস। মঙ্গলবার (১৫ জুলাই) ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

অভিযানে দুটি স্পটে প্রায় ১০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। জব্দ করা হয় একটি বুস্টার, একটি মোটর এবং একটি হেডার।

প্রথম অভিযান চালানো হয় পূর্ব লামাপাড়ার কাশপিয়ান সোয়েটার লিমিটেড কারখানায়। প্রতিষ্ঠানটি ৩০০ কেজির তিনটি বয়লার এবং একটি ড্রায়ার চালিয়ে প্রায় ১,২০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। এ অপরাধে গ্যাস সংযোগ কেটে কিলিং করে বিচ্ছিন্ন করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

দ্বিতীয় অভিযান চলে একই এলাকার এমকে নীটওয়্যার কারখানায়। এখানে ১,০০০ কেজির তিনটি বয়লারের মাধ্যমে প্রায় ৩,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এই কারখানার সংযোগও বিচ্ছিন্ন করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ সংযোগ ও গ্যাস অপচয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ ও নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সবাইকে বৈধ সংযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২৪   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পদ্মায় স্পিডবোটে ডাকাতি, যাত্রীকে কুপিয়ে ইঞ্জিন লুট
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: এ্যানি
বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ-তথ্যমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ