শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে - ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে - ধর্ম উপদেষ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে - ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে পারলে শিক্ষা ব্যবস্থা ও লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরে আসবে।
উপদেষ্টা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী উৎসব, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তা বিদ্যামান। শিক্ষার পরিবেশ এবং মান ঠিক রাখতে বিশ্ববিদ্যলয়গুলোতে দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, ডক্টরেট ডিগ্রির থিসিসে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে ২৫ শতাংশ পর্যন্ত অন্যের রেফারেন্স দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে হারটা অনেক বেশি ফলে গবেষণাটা ঠিকমতো করা হয় না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। আজকে আমার সতীর্থদের সাথে সন্ধ্যাটা কাটাতে পেরে নিজেকে অনেক উজ্জীবিত লাগছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে
বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বক্তৃতা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা করেন।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে পারলে শিক্ষা ব্যবস্থা ও লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরে আসবে।
উপদেষ্টা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী উৎসব, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তা বিদ্যামান। শিক্ষার পরিবেশ এবং মান ঠিক রাখতে বিশ্ববিদ্যলয়গুলোতে দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, ডক্টরেট ডিগ্রির থিসিসে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে ২৫ শতাংশ পর্যন্ত অন্যের রেফারেন্স দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে হারটা অনেক বেশি ফলে গবেষণাটা ঠিকমতো করা হয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। আজকে আমার সতীর্থদের সাথে সন্ধ্যাটা কাটাতে পেরে নিজেকে অনেক উজ্জীবিত লাগছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে
বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বক্তৃতা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৭   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ