রাঙ্গামাটির জুরাছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির জুরাছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



রাঙ্গামাটির জুরাছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন

জেলার জুরাছড়ি উপজেলায় আজ জুরাছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী হেডম্যান-কারবারি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বনযোগীছড়ায় জুরাছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জুড়াছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল রাশেদ হাসান সেজান।

বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনাময় চাকমার সভাপতিত্বে এ সম্মেলনে জুরাছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মুশফাক আমীন চৌধুরী, মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমাসহ জুরাছড়ির ১১টি মৌজার হেডম্যান ও সংশ্লিষ্ট কারবারি (গ্রাম প্রধান) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী হেডম্যান ও কারবারিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রক্ত পরীক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ট্যাবলেট এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৪   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ