‘রমজানে ডিম ও মুরগির মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রমজানে ডিম ও মুরগির মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে’
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



‘রমজানে ডিম ও মুরগির মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে’

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান বলেছেন, আসন্ন রমজানে আমরা আশা করছি, ডিম এবং মুরগির মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মশিউর রহমান বলেন, ঈদের আগে চাঁদরাতে বাজারে বেশ চাপ থাকে। পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সবকিছুর দামও বেড়ে যায়। তাই এ বিষয়টি পুরোপুরিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই দুই দিনের জন্য এক্সট্রা ডিম উৎপাদনও করা যায় না। তবে আমরা আশা করছি ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

তিনি বলেন, সস্তায় ডিম বিক্রি করার কথা যখন আমরা বলি, তখন অনেকেই প্রশ্ন করেন তা কীভাবে সম্ভব। যে দেশগুলো ইতোমধ্যে ইনভেস্টমেন্ট ও ডেভলপমেন্ট করে ফেলেছে, সেসব ডেভেলপমেন্ট আমাদের দেশেও করা হয়ে গেছে, এটা হয়তো অনেকেরই জানা নেই। আমরা লেটেস্ট টেকনোলজি নিয়ে এসেছি। টেকনোলজির এক্সিবিশন দেখার জন্য আগে আমরা বাইরের দেশে যেতাম, এখন বাইরের দেশ থেকে আমাদের দেশে আসছে এক্সিবিশন দেখার জন্য।

তিনি আরও বলেন, একটা গরু যে পরিমাণ মাংস দেয়, একটা মুরগি সে পরিমাণ মাংস দেয় না। আমরা ওয়েস্ট কম্পোস্টের পরিকল্পনা করছি। বড় বড় কোম্পানিগুলো যে পরিমাণ ওয়েস্ট কম্পোস্ট করে, তাতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে ওয়েস্ট কন্ট্রোলও হচ্ছে, কার্বন ইমিউশনও হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন-আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, সংগঠনে সেক্রেটারি জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ মুন্সী, ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫২   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ