পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: সৈয়দা রিজওয়ানা হাসান
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আজ রাজধানীর বারিধারায় ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো ইলেক্ট্রিক শক দিয়ে বন্য হাতিকে মারা বা অকারণে মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করতে পারে না।

তিনি নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে সফলতা কামনা করেন।

‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’ শিশু-কিশোর ও তরুণদের নৃত্য, সংগীত, নাটকসহ নানা পরিবেশনামূলক শিল্পচর্চার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

এএসএমটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরীন সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শামীম আরা নীপা, আবেদা সুলতানা, রেবেকা সুলতানাসহ বিশিষ্ট সংস্কৃতিজনেরা পারফরম্যান্স প্রদর্শন করেন।

আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাতে ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অ্যাকাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন এবং ট্রাস্টিদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:২১   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ