কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

কুমিল্লায় প্রায় অর্ধলাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১১ সিপিসি ২। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা কোতোয়ালি থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব।

এ সময় আটককৃত মাদক কারবারি থেকে ৪৬ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

একইদিন দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

আটক মাদক কারবারি মো. সবুজ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার শীবের বাজার রাংগুরি গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারি সবুজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, তিনি দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরামূল্যে বিক্রয় করে।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সময় সংবাদকে বলেন, র‍্যাব-১১ মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪২   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ