মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু

অন্তর্বর্তী সরকারের অবস্থা যে কতটা ভয়াবহ, তা স্বরাষ্ট্র উপদেষ্টার মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান দুদু।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, মধ‍্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনই বলে দেয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কতটা ভয়াবহ।

তিনি বলেন, নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতকারীরা আক্রমণ করে সেটি আমাদের দেখতে হয়; এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে দ্বিতীয়টি নেই।

বিএনপির এ নেতা বলেন, আমরা এই সরকারের পদত‍্যাগ এখনও দাবি করেনি; কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজে মেনে নেবে না।

শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার এই ভূখণ্ডকে মানুষের বসবাস উপযোগী করবে। এটা আমরা প্রত‍্যাশা করি।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৬   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ