বেনাপোলে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রথম পাতা » খুলনা » বেনাপোলে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



বেনাপোলে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধনিায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার ধান্যখোলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট এবং বিভিন্ন প্রকার চকলেট জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১১ লাখ ৯৫ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।

মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, চোরাকারবারীরা ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১০   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ