স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম

প্রথম পাতা » খুলনা » স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম

যশোরে পরকীয়া সম্পর্কের কারণে শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির দুই চোখ উপড়ে দিয়েছেন সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক। শহিদুল ইসলাম সম্পর্কে সাদ্দাম হোসেনের খালু হন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের বকচর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ সাদ্দাম হোসেনকে (২৮) আটক করেছে। আটক সাদ্দাম হোসেন বকচর বিহারি কোলানীর শাহ আলমের ছেলে। শহিদুল ইসলামও একই এলাকার বাসিন্দা।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ট্রাকচালক সাদ্দাম হোসেনের খালু শহিদুল ইসলাম। সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। মাস দুই আগে সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এদিকে, স্ত্রীকে তালাকের পর খালুর সঙ্গে তার পরকীয়ার বিষয়টি সাদ্দামকে জানান তার স্ত্রী।

সাদ্দাম হোসেন পুলিশকে জানিয়েছে, তার বড় স্ত্রী স্বীকার করেছে শহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার কারণে তার সঙ্গে সংসার করা সম্ভব হয়নি। এই ঘটনায় তিনি ক্ষিপ্ত হন এবং শহিদুল ইসলামের দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন।

পুলিশ জানায়, এই ঘটনার পরপরই বৃহস্পতিবার রাত ১২টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে পুলিশের একটি টিম সাদ্দামকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৪   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ