সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে সাতহাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটি।

আজ শুক্রবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে বাজার মনিটরিং কমিটির এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।

বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা সোয়া ১১ টায় শহরের ওয়েজখালিতে অভিযানকালে প্রভাত স্টোরের মালিক প্রকাশ পালকে দুইহাজার টাকা, মোহাম্মদ আলী ষ্টোরের মালিক মোহাম্মদ আলীকে একহাজার টাকা, মাতৃ ভান্ডারের মালিক অমর পালকে একহাজার টাকা, আমিরউদ্দিন ষ্টোরের মালিক আমির উদ্দিনকে একহাজার টাকা, শের আলী ষ্টোরের মালিক শের আলীকে পাঁচশ’ টাকা, মোরগের দোকানী তাহের মিয়াকে পাঁচশ’ টাকা, স্বপন পোল্ট্রি দোকানের মালিক আব্দুর রহমানকে পাঁচশ’ টাকা ও মা-বাবার দোয়া মাংসের দোকানী শামীম আহমদকে একহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৬   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ