স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে ভারত: রণধীর জয়সওয়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে ভারত: রণধীর জয়সওয়াল
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে ভারত: রণধীর জয়সওয়াল

ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, ভারত একটি ‘স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল’ বাংলাদেশের পক্ষে, যেখানে সকল অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে এবং ‘সমন্বিত ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

এ সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত ছিল, তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে বাংলাদেশে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় ৮৬তম বারের মতো একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে গত ৩০ বছর ধরে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেছেন। আগামী বছর এ চুক্তি নবায়নের কথা রয়েছে।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন চুক্তি, পানিপ্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত আশা করে, বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৮   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ