সাংবাদিকরা কারো কাছে মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী

প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকরা কারো কাছে মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



সাংবাদিকরা কারো কাছে মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা হবে পুরোটাই সত্য, আংশিক সত্য হয় না। সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। সেটা কোনো গল্প হতে পারে। ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছে, এখন সাংবাদিকরা আর কারো কাছে মাথা নত করবে না।
স্বাধীনভাবে কাজ করবে।’

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি।
যেসব অপকর্ম হয়েছে, খুন হয়েছে, মামলার ভয়ে এসব সত্য লিখতে পারেননি সাংবাদিকরা। ফলে ফ্যাসিবাদের আমলে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে শুদ্ধ সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখব।
আমরা কোনো অসত্যের কাছে মাথা নত করব না। এভাবে আমরা সাংবাদিকতার মতো মহান পেশাকে এগিয়ে নিয়ে যাব।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক শামসুল হক হায়দারী, দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির সদস্যসচিব মিয়া মোহাম্মদ আরিফ, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০৭   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ