ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
রবিবার, ১৬ মার্চ ২০২৫



ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক-মোটর সাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শিবরামপুর এলাকায়।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও ইজিবাইক চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫৪)।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নয়ন শেখ ও ইজিবাইক চালক শাজাহান শেখ নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের এক নারী আরোহী আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫১:২৩   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ছাত্র-জনতার বিজয় ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান নাসিক প্রশাসক এড. সাখাওয়াতের
সাত দিনের ‘থানা জীবন’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি
সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ