নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সরকারি ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট জানিয়েছে, ৪,৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্পটি অনুভব করেছেন।

কারণ ভূমিকম্পের সময় ভবনগুলো দুলছিল এবং জিনিসপত্র পড়ে যাচ্ছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ডের গণমাধ্যম।

জিওনেট এক সতর্কতা বার্তায় জানিয়েছে, নিউজিল্যান্ডের উপ-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে যে মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোতে কোনও সুনামির হুমকি নেই।

বাংলাদেশ সময়: ১১:৪২:৩৭   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ