চাঁদপুরে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



চাঁদপুরে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে বকুল হোসেন (২৩) নামে ওই ডাকাতকে আটক করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. জাবিদ হাসান জানান, বকুল হোসেন ও তার সঙ্গে থাকা আরও ২ ডাকাত চাঁদপুরের বিভিন্নস্থানে যানবাহনে ডাকাতি ও লুটের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে এই ৩ ডাকাতের অন্যতম বকুল হোসেনকে আটক করা হয়। তবে তার সঙ্গে ডাকাতি করে ওই ২ জনকেও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, আটককৃত ডাকাত বকুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ