দেশে কোনো পরিবারতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না : রিফাত রশিদ

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশে কোনো পরিবারতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না : রিফাত রশিদ
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



দেশে কোনো পরিবারতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না : রিফাত রশিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেছেন, দেশে নতুন করে বৈষম্য তৈরি করতে দেওয়া হবে না। দেশে কোনো পরিবারতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। যোগ্যতার বলে এ দেশে কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে। মা-বাবা নেতৃত্ব দিয়েছে বলে তার উত্তরসূরি হিসেবে সন্তানরা নেতৃত্ব পাবেন, এ ধরনের ভণ্ডামি আর চলবে না। বাবা এমপি হয়েছে, মেয়ে মেয়র হবে, এ ধরনের ভণ্ডামি করতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপির দাবি হচ্ছে দেশে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, প্রতিটি ঘরে ঘরে এনসিপির কার্যক্রমগুলো পৌঁছে দেওয়া।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা নগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিফাত রশিদ বলেন, ৫ আগস্টের পর ছাত্ররা যখন আস্তে আস্তে মাঠ ছাড়তে শুরু করেছে, তখনই একটি রাজনৈতিক দল এবং তাদের কর্মী-সমর্থকরা চাঁদাবাজির উৎসবে মেতে উঠেছে। আমরা কোনো চাঁদাবাজকে দেশের মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। যারা চাঁদাবাজি করতে চায়, বাসস্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করতে চায়, আমরা তাদের একটা কথা বলে দিতে চাই, আপনারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন। আর শহীদদের সঙ্গে রক্তের সঙ্গে বেইমানি করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি। তাদের প্রত্যেকের জায়গা হয়েছে মাটির নিচে। আপনারাও শহীদদের সঙ্গে বেইমানি করে এই মাটিতে টিকে থাকতে পারবেন না।

তিনি বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে কুমিল্লার বীর সন্তানেরা নেতৃত্ব দিয়েছেন। ২৪’ এর গণঅভ্যুত্থানে কুমিল্লার সন্তানেরাই অগ্রগামী ছিল। গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে। কুমিল্লাকে শেখ হাসিনা জমের চেয়ে বেশি ভয় পায়। কারণ কুমিল্লা প্রতিবাদী।

এনসিপির এ নেতা বলেন, আমরা বলতে চাই, পুলিশ আর কখনো কারো লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হবে না। পুলিশ আর কখনো পেটোয়া বাহিনীতে পরিণত হবে না। জনগণের সেবা ছাড়া পুলিশ অন্য কোনো কাজে ব্যবহৃত হলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওয়াজ, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান, নাগরিক কমিটি কুমিল্লা মহানগরের আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা মহানগরের সদস্য ইম্পা ফারহা, জাহিদুল হক আনিক, জাফরিন হক আনন্যা, মুনতাসির তুষার, কাজী নাজমুল হক জিসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:১৪   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ