মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জেলায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রিতম সাহা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

প্রস্তুতি সভায়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ খেলাধুলা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ উদযাপন, ক্ষুদ্র ও কুটির শিল্প ও বিসিক আয়োজিত মেলা, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে বাঙালি খাবার পরিবেশন, দর্শনীয় স্থানে শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশ, হোটেল রেস্টুরেন্টে বাঙালি খাবার পরিবেশন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:০২   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ