খুলনায় লুণ্ঠিত জুতা ও লেডিস ব্যাগসহ ৫ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » খুলনায় লুণ্ঠিত জুতা ও লেডিস ব্যাগসহ ৫ যুবক গ্রেপ্তার
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



খুলনায় লুণ্ঠিত জুতা ও লেডিস ব্যাগসহ ৫ যুবক গ্রেপ্তার

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লুণ্ঠিত তিনজোড়া জুতা ও একটি লেডিস ব্যাগসহ আরও ৫ যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বুধবার কেএমপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কেএমপি জানায়, সোমবার সন্ধ্যায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গতকাল রাতে আরও ৫ দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া ৩ জোড়া জুতা এবং ১টি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৩   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ