খুলনায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » খুলনায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



খুলনায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনায় ইজিবাইক চালক পলাশ শেখ হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে র‌্যাব-৬ এর আভিযানিক দল র‌্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুরের কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকা থেকে ফাহিম (১৯) নামের ওই আসামিকে গ্রেফতার করে।

শুক্রবার (১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

র‍্যাব জানায়, পলাশ শেখ দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়িত ছিলেন। গত ৬ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে খুলনা সদর থানার অন্তর্গত জাতিসংঘ পার্কে পলাশের ওপর হামলা চালায় আসামিরা। পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করার পর এক পর্যায়ে ছুরিকাঘাত করে তার পেট কেটে দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল তিনি মারা গেছেন।

মৃত্যুর আগে পলাশ তার চাচার কাছে হামলাকারীদের পরিচয় প্রকাশ করেন। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রধান আসামি ফাহিমকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:১৫   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ