জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত

জাপানের কানসাইয়ের ওসাকায় ‘ওয়ার্ল্ড এক্সপো’তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২ এর প্রথম দিনটি ‘বাংলাদেশের বিশেষ দিন’ হিসেবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মিশন এবং এক্সপোতে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ সেখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে জাপানের ওসাকায় এক্সপো ভেন্যুর পপ-আপ মঞ্চে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে টোকিও-ভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক গোষ্ঠী ‘মাদল সাংস্কৃতিক দল’ দেশাত্মবোধক গান ও লোকসংগীত পরিবেশন করে।

এক্সপো কর্তৃপক্ষ পহেলা বৈশাখকে ‘বাংলাদেশ স্পেশাল ডে’ হিসেবে অভিহিত করেছে। জাপানে বসবাসকারী বাংলাদেশিরা শাড়ি-পাঞ্জাবি পরে তাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্যাভিলিয়নের কর্মকর্তা ও এক্সপো দর্শনার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে।
অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্য দেন।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া এমন একটি ইভেন্টে (ওয়ার্ল্ড এক্সপো) বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ভাষা ও এর ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আমাদের ব্যবসায়িক পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচারের একটি বড় সুযোগ তৈরি করেছে।’

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শাজেবুর রহমান, দূতাবাস ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৩   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ