ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি

প্রথম পাতা » খেলাধুলা » ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মধ্যে গতকাল মঙ্গলবার ৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হয়েছে।

‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনটেগ্রেশন’ শীর্ষক এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম একটি চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগকে সহায়তা করবে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে লিঙ্গ-বৈষম্য ও অধিকারভিত্তিক অভিবাসন ও পুনর্বাসন সেবা জোরদার করা। যাতে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত হয় এবং প্রবাস ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন সম্ভব হয়।

প্রকল্পটি দুটি প্রধান ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করবে- এক. অভিবাসন সেবা প্রদানের ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং দুই. ঝুঁকিপূর্ণ প্রবাস ফেরতদের সহায়তা প্রদান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে ইআরডির ইউএন উইং ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:০৮   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রাক-মৌসুমে মেসিদের প্রথম জয়
ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় জয় বাংলাদেশের নারীদের
৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে সাবালেঙ্কা–রিবাকিনা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা
স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ