পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মস্কো পৌঁছান তিনি। ক্রেমলিন এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই নেতা বিভিন্ন বিষয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন এবং কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘অনেক আঞ্চলিক এমনকি বিশ্বের অনেক ইস্যুতেও এখন কাতারের ভূমিকা অত্যন্ত জোরালো। কাতার আমাদের ভালো অংশীদার।

রাশিয়া-কাতার সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে। রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ বেশ ঘন ঘন হচ্ছে।’

কাতার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে এবং যুদ্ধের সময় বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উভয় দেশের শিশুদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সহায়তা করেছে।

এর আগে রাশিয়া এবং কাতার জানিয়েছিল, নেতারা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ চান। কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন।

এদিকে, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খুলাইফি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, পুতিনের সাথে আমিরের আলোচনায় ইউক্রেন ছাড়াও সিরিয়া, গাজা উপত্যকা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর মতো জ্বালানি বিষয়গুলো স্থান পাবে।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১৭   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ