মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যাংক ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল)’ এর একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

এনফ্রেল এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এনফ্রেল’ একটি স্বাধীন এবং নির্দলীয় বেসরকারি সংস্থা যা সার্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।

যার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর।

বাংলাদেশ সময়: ২২:১২:০৪   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের কান্টো গ্রুপের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান শামার
এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সদরপুরে ২০০ বছরের পুরাতন শ্মশান সংস্কার কাজের উদ্বোধন।
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
সালথায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ৩য় বৈঠক অনুষ্ঠিত
ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু; বাড়িতে শোকের মাতম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ